Friday, March 20, 2026

‘ভারতীয় সিনেমা এক রত্ন হারালো’, সৌমিত্রর মৃত্যুতে শোকবার্তা অমিত শাহের

Date:

Share post:

৪০ দিনের দীর্ঘ লড়াই শেষে সকলকে আশাহত করে জীবন যুদ্ধে হেরে গিয়েছেন ‘অপরাজিত’। তাঁর মৃত্যু অভিভাবক শূন্য করেছে বাংলা চলচ্চিত্রকে। এক অপূরণীয় ক্ষতি বুকে নিয়ে শোকে পাথর সিনেমা জগৎ তথা তার অভিনয়ের গুণমুগ্ধ ভক্তরা। স্বনামধন্য বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে এদিন টুইট করে গভীর শোক প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার টুইট করে তিনি জানালেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে ভারতীয় সিনেমা এক রত্ন হারাল।

৮৫ বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর মৃত্যুতে শোক বার্তা জানিয়ে এদিন বাংলায় একটি টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে তিনি লেখেন, ‘কিংবদন্তী সৌমিত্র চ্যাটার্জীর মৃত্যু সংবাদ পেয়ে আমি মর্মাহত। প্রবাদ প্রতিম অভিনেতা, যিনি বাংলা চলচ্চিত্রকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। তাঁর মৃত্যুতে ভারতীয় রুপোলি পর্দা একটি রত্ন হারালো। তাঁর পরিবার এবং অগণিত অনুরাগীরদের প্রতি আমার সমবেদনা রইলো। ওম শান্তি শান্তি শান্তি।’ তবে শুধু অমিত শাহ নন, সৌমিত্র বাবুর মৃত্যুতে এদিন ভারতীয় সিনেমা জগতের প্রায় সমস্ত তারকাদের পাশাপাশি। টুইট করে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মত নেতৃত্বরা।

আরও পড়ুন:অভিনেতার প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী, টুইট করে পাঠালেন বার্তা

প্রসঙ্গত, মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত সেপ্টেম্বর মাসে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকদের বিশেষ টিম গঠন করে চলতে থাকে তাঁর চিকিৎসা। তাঁর শারীরিক অবস্থা কখনও উন্নতি আবার কখনও অবনতির দিকে গিয়েছে। দীর্ঘ ৪০ দিন হাসপাতলে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে রবিবার দুপুরে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...