Saturday, May 16, 2026

সুন্দরবনে ৯০টি কুমির ছাড়ছে বন বিভাগ

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় ৩টি কুমির অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মোট ৯০টি কুমির অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। রবিবার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান ও উপ বন সংরক্ষক কবির হোসেন পাটোয়ারী হাড়বাড়িয়ায় এই তিনটি কুমির অবমুক্ত করেন।

এ সময় পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহম্মাদ বেলায়েত হোসেন, পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ মহসিন হোসেন ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির উপস্থিত ছিলেন। করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে ৯০টি কুমির অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এরই অংশ হিসেবে রবিবার প্রথম দফায় ৩টি কুমির অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, করোনার কারণে এ কুমির অবমুক্তকরণ কার্যক্রম একটু বিঘ্নিত ও পিছিয়ে পড়েছে। তারপরও পযার্য়ক্রমে বাকি কুমিরগুলো বনের অভ্যন্তরের বিভিন্ন স্থানে অবমুক্ত করা হবে।

বিলুপ্ত প্রায় লবণাক্ত জলের প্রজাতির এ কুমিরের প্রজনন ও বংশ বিস্তারের উদ্দেশ্যেই ২০০২ সালে করমজলে কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলে বনবিভাগ। রবিবার ৩টি কুমির অবমুক্তির পর বর্তমানে প্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে ১৯২টি কুমির রয়েছে। বাকি ৮৭টি মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো মুক্তির পর কেন্দ্রে থাকবে ১০৫টি কুমির।

আরও পড়ুন-এএফসির ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় পাশ এটিকে-মোহনবাগান , ব্যর্থ ইস্টবেঙ্গল 

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...