Saturday, May 16, 2026

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিবকে হত্যার হুমকি এক যুবকের

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : ফেসবুক লাইভে দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার তথা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক। মহসিন তালুকদার নামে ওই যুবক সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে। রবিবার রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন তিনি। সাকিব সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার হুমকি দেন মহসিন। এসময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি। ভিডিওতে মহসিন নিজের পরিচয় দিয়ে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটে ঢাকা যাবেন।

এরপর ভোর ৬ টা ৪ মিনিটে আবারও ফেসবুক লাইভে হাজির হন মহসিন। এসময় রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান তিনি। মহসিন বলেন, কারো চাপে এই লাইভ ভিডিও করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভে এসেছেন তিনি। এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের সমকালকে বলেন, এটি মানহানিকর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। মহসিন তালুকদার নামের যে ব্যক্তি সাকিব আল হাসানকে হুমকি দিয়েছেন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। দুঃখ প্রকাশ করলেই সবকিছু শেষ হয়ে যায় না।

আরও পড়ুন-সুন্দরবনে ৯০টি কুমির ছাড়ছে বন বিভাগ

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...