Wednesday, May 13, 2026

উপমুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ, সুশীলকে নতুন দায়িত্ব দেওয়ার আশ্বাস ফড়নবিশের

Date:

Share post:

বিহারে চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে বসলেন নীতীশ কুমার। এর আগে বেশিরভাগ সময়ই নীতীশ কুমারের সহযোগীর পদে ছিলেন সুশীল মোদি। কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে এবার ফিরলেন না সুশীল মোদি। সূত্রের খবর, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ বিজেপি নেতা। তবে ফড়নবিশের দাবি, কোনও ক্ষোভ প্রকাশের বিষয়ই নেই। কারণ নতুন দায়িত্ব দেওয়া হবে সুশীল মোদিকে।

সোমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন নীতীশ কুমার। এদিনই তিনি জানিয়েছেন, আগের উপমুখ্যমন্ত্রীকে ‘মিস’ করবেন তিনি। কিন্তু এবিষয়ে কোনও মন্তব্য করেননি সুশীল মোদি। বরং তিনি বলেছেন, বিজেপি শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন। আবার নিজের টুইটার হ্যান্ডেলে সুশীল মোদি লিখেছেন, ‘‘বিজেপি এবং সঙ্ঘ পরিবার আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে অনেক কিছু দিয়েছে। অন্য কেউ তা দিতে পারেনি। আমায় যে দায়িত্ব দেওয়া হবে, তার থেকে ভারমুক্ত হব। এক জন কর্মীর পদ কেউ নিতে পারে না।’’

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত নীতীশ কুমার এবং বিজেপি-র মধ্যে সেতুর কাজ করেছেন সুশীল মোদিই। রাজনৈতিক মহলের ব্যাখ্যা অনুযায়ী, ২০১৭ সালে আরজেডি আর জেডিইউ-এর মধ্যে ভাঙন ধরাতেও মুখ্য ভূমিকা নিয়েছিলেন সুশীল মোদিই। সোমবার সুশীল মোদির প্রতিক্রিয়ার পরেই ময়দানে নামেন দেবেন্দ্র ফড়নবিশ। বিহার ভোটে বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘সুশীল মোদি আমাদের সম্পদ। তিনি একটুও হতাশ না। দলের তাঁকে নিয়ে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত আছে। নতুন দায়িত্ব দেওয়া হবে তাঁকে।’’

আরও পড়ুন:ফের দিল্লিতে নাশকতার ছক বানচাল করল পুলিশের স্পেশাল সেল, গ্রেফতার ২

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...