Tuesday, June 23, 2026

হাওড়ার শিবপুরে প্রকাশ্যে শ্যুটআউট, সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত

Date:

Share post:

সোমবার রাতে রামকৃষ্ণ লেনে যুবককে গুলি করে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় সাহিল আহমেদ নামে ওই যুবকের। গুলিবিদ্ধ শেখ আবদুল্লা নামে আরও এক তরুণ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন শিবপুর থানার পুলিশ এবং হাওড়া শহর পুলিশের গোয়েন্দারা। ফুটেজ থেকে খুনের সঙ্গে যুক্ত পাঁচ জনকে সনাক্ত করেছে পুলিশ।

হাওড়ার শিবপুর থানার অন্তর্গত রামকৃষ্ণ পুর লেনে প্রকাশ্যে যুবক খুন। সিসিটিভি ক্যামেরা বন্দি শ্যুটআউট কাণ্ডের অনেকটাই। আর সেই ফুটেজই এসেছে এখন বিশ্ববাংলা সংবাদের কাছে। জানা গিয়েছে শিবপুর পি এম বস্তির বাসিন্দা সাহিল, তাঁরই এক পরিচিতের সঙ্গে বাইকে করে যাচ্ছিল রামকৃষ্ণপুর লেন দিয়ে। আচমকাই রামকৃষ্ণপুরে তিন মাথায় মোড়ে কয়েকজন দুষ্কৃতী রাস্তা আটকে দাঁড়ায়। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় সাহিলকে। এরপর মাথা লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। তিন থেকে চার রাউন্ড গুলি চালায় তারা।

আরও পড়ুন : গরু পাচারকাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার

অপারেশন সেরে পালানোর সময়, তাদের মধ্যে একজনের পকেট থেকে পড়ে যায় পিস্তল। গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভিতে।

ফুটেজ দেখার পর রাতেই এলাকা জুড়ে তল্লাশি শুরু করে শিবপুর থানার পুলিস। আটক করা হয়েছে কয়েকজনকে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, বছর দুয়েক আগে সন্ধ্যা বাজার এলাকায় খুন করা হয় জিজুয়া নামে এক দুষ্কৃতীকে। এরই বদলা নিতে এই খুনের ঘটনা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

দেখুন সেই সিসিটিভি ফুটেজ :

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...