Thursday, February 26, 2026

বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী চায় সিইও-দফতর, চিঠি গেল দিল্লি

Date:

Share post:

২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি নিয়ে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের। স্ট্যান্ডার্ড প্রোটোকল কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করে চিঠি দিল সিইও দফতর।

বাংলার নির্বাচনে কোথায় কত বাহিনী, কত কপ্টার প্রয়োজন তা জানতে চেয়ে চিঠি পাঠায় দিল্লি৷ তার জবাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি পাঠিয়েছে বলে সূত্রের খবর৷ পাশাপাশি, বুধবার কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে৷


আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তবে করোনা পরিস্থিতিতে কীভাবে নির্বাচন করা যায় সেটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। তবে, এক্ষেত্রে কোভিড পরিস্থিতিতে বিহারে যে ভাবে বিধানসভা ভোট করানো হয়েছে সেভাবেই বাংলায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে বলে কমিশন সূত্রে খবর। সেই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের রাজ্যনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই বৈঠক হয়৷


রাজ্যের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। তৃণমূলের তরফে ছিলেন সুব্রত বক্সি, কংগ্রেসের তরফে ঋজু ঘোষাল, সৌম্য আইচ। সিপিআইএমের তরফে রবিন দেব-সহ নেতারা৷ রাজ্যের পরিস্থিতি নিয়ে কমিশনকে জানায় শাসক-বিরোধী দুপক্ষই। এরপরেই বাহিনীর পক্ষে সাওয়ার করে চিঠি পায় সিইও দফতর।

আরও পড়ুন:হাসপাতালে ভরতি হলেন মুকুল রায়

spot_img

Related articles

ISL: শক্তি বাড়িয়ে জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ক্রেস্পোর গলায় ক্ষোভের সুর

জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে শুক্রবার জামশেদপুর এফসির(Jamshedpur FC) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East bengal)। প্রথম ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের...

নষ্ট হবে কেরালার সাম্প্রদায়িক সম্প্রীতি: ‘দ্য কেরালা স্টোরি টু’ রিলিজ আটকে দিল আদালত

বারবার সিনেমার নাম করে প্রোপাগান্ডা করে বিরোধী রাজ্যের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বিজেপির নতুন রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা...

হাতে লেখা বিশ্বের একমাত্র উর্দু দৈনিক ‘দ্য মুসলমান’! কোথায় গেলে পাওয়া যাবে

ডিজিটাল যুগে যখন সংবাদপত্র সম্পূর্ণভাবে কম্পিউটার নির্ভর, তখন চেন্নাইয়ে আজও টিকে আছে এক অনন্য ঐতিহ্য। ১৯২৭ সাল থেকে...

‘তোমাকে খুব ভালবাসি’, মাকে মেসেজ করে আত্মঘাতী তরুণী

বিদেশে কর্মরত মাকে 'তোমাকে খুব ভালবাসি মা' লিখে আত্মহত্যা তরুণীর (Hyderabad Suicide Case)! মৃত তরুণীর নাম বোনু কোমালি...