Thursday, May 14, 2026

শুভেন্দুকে ফের কড়া আক্রমণ কল্যাণের

Date:

Share post:

শুভেন্দু অধিকারীকে নাম না করে আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বেচতিস।”

শুভেন্দু রামনগরের সভায় ” এখনও দলে আছি” বলার পর কল্যাণ নরম হয়ে বলেন,” ও ভালো ছেলে।”

এরপর হুগলীতে গিয়ে কল্যাণকে পাল্টা দেন শুভেন্দু। তিনি বলেন,” অতীতে সিপিএম সাংসদ অনিল বসু ব্যক্তিগত কটূকথার রাজনীতি করতেন বলে মানুষ সমর্থন করত না। সমালোচনা হতে পারে। আমরা কেউ তার ঊর্ধ্বে নই। কিন্তু এখনকার যদি কোনো জনপ্রতিনিধি আমাকে বা আমার পরিবারকে ব্যক্তিগত কটূকথা বললে মানুষ সমর্থন করবেন না।” এনিয়ে জনতার মতামত নেন শুভেন্দু। জনতা তাঁকে সমর্থন করেন।

এরপর 24 ঘন্টা চ্যানেলে কল্যাণ কড়াভাবে বলেন,” যদি কেউ দলে থেকে, দলের মন্ত্রী থেকে, অন্য দলের সঙ্গে যোগাযোগ রেখে, আমাদের নেত্রীকে উপেক্ষা করে নিজেকে জাহির করেন, তাহলে আমি তার সমালোচনা করবই। আমিও লড়াই করে উঠে এসেছি। বাবার পরিচয়ে রাজনীতি করিনি। পেশাও করিনি।”

আরও পড়ুন:শীর্ষ নেতৃত্বই বোঝাচ্ছেন বঙ্গ-বিজেপি নেহাতই ‘দুধে ভাতে’: কণাদ দাশগুপ্তর কলম

শুভেন্দু যখন রহস্য জিইয়ে রেখেই দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন ( কটি দলের সঙ্গে, তা নিয়ে জল্পনা প্রমাণিত); তখন আবার নতুন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর চাপানউতোর নতুন করে উত্তাপ বাড়াচ্ছে।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...