Thursday, March 19, 2026

সুজাপুরে বিস্ফোরণস্থলে ঢুকতে বাধা বিজেপিকে

Date:

Share post:

সুজাপুর বিস্ফোরণস্থলে বিজেপি কর্মীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হয়ে উঠল রাজ্য বিজেপি। শুধু তাই নয় সঠিক তদন্ত না করে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে পুলিশের বিরুদ্ধে। সবমিলিয়ে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে রাজ্য সরকার ও পুলিশকে নিশানায় নিল গেরুয়া শিবির। তাদের দাবি রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হোক এই ঘটনার তদন্ত।

প্রসঙ্গত বৃহস্পতিবার মালদার কালিয়াচকের সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। যার জেরে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের আহত একাধিক। ঘটনার পরই রাজ্য সরকারের তরফে মৃতের পরিবার কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করে সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন:আন্তর্জাতিক ক্রিকেট খেলার বয়স বেঁধে দিল আইসিসি

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপির নেতা নেত্রীরা। তখনই অভিযোগ তোলা হয় ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে তাদের আটকে দিয়েছে পুলিশ। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে ৩ থেকে ৫ কিলোমিটার দূরে। এর পিছনে জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি। সম্প্রতি মালদা মুর্শিদাবাদ থেকে একাধিক জঙ্গিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পিছনেও জঙ্গিযোগ থাকতে পারে। সেই কারণেই সঠিক তদন্ত করতে চাইছে না সরকার। তবে বিজেপির সমস্ত অভিযোগ এদিন অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তাদের দাবি, ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি।

Related articles

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...

আর জি কর আন্দোলনে গেরুয়া যোগে সিলমোহর, পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা!

এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরল। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে বিরোধীদের রাজনৈতিক উস্কানির অভিযোগ ছিল...