Monday, May 25, 2026

করোনা আবহে দুর্গাপুজোর মতোই অনলাইনে ইউটিউবে জগদ্ধাত্রী পুজো দেখাবে বেলুড় মঠ

Date:

Share post:

মহামারি আবহের মধ্যেই বেলুড় মঠ সারদাপীঠে চলছে দেবী জগদ্ধাত্রীর আরাধনা। দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এবার হচ্ছে মা সারদার প্রার্থনা কক্ষেই। নয়ের দশক পর্যন্ত এই কক্ষেই হত পুজো। তারপর থেকে প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে হত পুজো। এ বছর করোনা পরিস্থিতিতে ফের প্রার্থনা কক্ষেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো।

দুর্গাপুজোর মতোই সমস্ত করোনা নিয়ম-বিধি মেনে রবিবার অষ্টমীর সন্ধেয় বেলুড় মঠে রামকৃষ্ণদেবের সন্ধে-আরতির পরে জগদ্ধাত্রী পুজোর অধিবাস হয়। একে দেবীর শুদ্ধিকরণ অনুষ্ঠানও বলা হয়।

আজ, সোমবার নবমীর সারা দিন চলবে মাতৃ আরাধনা। তিন বেলায় সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হবে। মঙ্গলবার সন্ধেয় বেলুড় মঠে সারদা মায়ের ঘাটেই হবে প্রতিমা বিসর্জন। তবে এবছর পুজো দেখার জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ।

তাই কেউ যাতে পুজো দেখা থেকে বঞ্চিত না হন, সে কারণে সকলকে দুর্গাপুজোর মতোই অনলাইনে ইউটিউবে পুজো দেখার অনুরোধ জানানো হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে।

আরও পড়ুন-দিলীপের সঙ্গে কথা হতেই অভিমান গলে জল বৈশাখী-শোভনের!

Related articles

বদলাবে আবহাওয়া? দক্ষিণের জন্য অস্বস্তির সঙ্গে স্বস্তিরও পূর্বাভাস

একদিকে যখন প্রবল তাপ আর অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ, তখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। রবিবার পর্যন্ত বিভিন্ন...

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...