Monday, June 15, 2026

তদন্তের মাঝেই হঠাৎ বদলি ইডি কর্তা যোগেশ গুপ্তা

Date:

Share post:

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিতে বড়সড় রদবদল। কলকাতা থেকে বদলি হয়ে গেলেন সংস্থার স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তা। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন বিবেক ওয়াদেকর। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : নারদ-কাণ্ডে এবার নোটিশ ধরানো হলো তিনজনকে

১৯৯৩ সালের আইপিএস ব্যাচ যোগেশ গুপ্তা দিল্লিতে বদলি হয়ে স্পেশাল ডিরেক্টর অ্যাডজুডিকেশন পদে যাচ্ছেন। আর যোগেশের দায়িত্ব সামলাবেন ওয়াদেকর। এর আগে যোগেশ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের ইনস্পেকটর জেনারেল অফ পুলিশ এবং কেরল ফিনান্সিয়াল কর্পোরেশনের সিএমডি পদে কাজ করেছেন। যোগেশ আইপিএস হলেও তিনি চার্টার্ড অ্যাকাউনট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট পাশ করা কৃতী। সেই অভিজ্ঞতার কারণেই তিনি সিবিআইয়ের মুম্বই শাখার ব্যাঙ্ক নিরাপত্তা ও জালিয়াতি রোধক শাখার দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন : রাজ্যে একাধিক পুলিশ কর্তার দায়িত্বে রদবদল

অন্যদিকে ১৯৯১ সালের আইআরএস ব্যাচ বিবেক ওয়াদেকর ২০১৮ সালে ইডির স্পেশাল ডিরেক্টর নিযুক্ত হন। এই মেয়াদ ৫ বছরের। সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এই তদন্তকারী এজেন্সির হাতেও সারদা, নারদা, রোজভ্যালির তদন্ত প্রক্রিয়া রয়েছে। দেখার বিষয়, এই তদন্ত গতিপ্রাপ্ত হয়, না গয়ং গচ্ছ ভঙ্গিতে চলে।

Related articles

বসিরহাটে সিভিক ভলান্টিয়ারকে মারধর! কাঠগড়ায় বিজেপির নেতা

কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপির (BJP Leader-Worker) নেতা-কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর...

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...