Tuesday, June 23, 2026

স্ত্রীর নির্যাতন-হয়রানি থেকে রক্ষা পেতে স্বামীর মানববন্ধন

Date:

Share post:

স্ত্রীর বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা অভিযোগে হয়রানি ও গয়না, টাকা-পয়সা আত্মসাতের অভিযোগ। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের জয়পুর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী স্বামী। তাঁর সঙ্গে যোগ দেন বেশ কয়েকজন গ্রামবাসীও। প্রতিকার চেয়ে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন ভুক্তভোগী স্বামী।

আরও পড়ুন : বাংলাদেশের ট্রেনে লাগছে বায়ো-টয়লেট, বাঁচবে অর্থ-পরিবেশ

আফজলের অভিযোগ, গত ১ জুন কয়েকজন দুষ্কৃতী নিয়ে বাড়িতে ঢুকে সমস্ত টাকা পয়সা, সোনার গয়না, সহ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় মিনা। তবে এতেই থেমে থাকেননি তাঁর স্ত্রী। ভুয়ো তালাকনামা পাঠিয়ে আফজালের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আফজলের তরফে গত ২৬ জুন পাল্টা একটি মামলা দায়ের করা হয় লোহাগড়া থানায়, যেটি আপাতত আদালতে বিচারাধীন। কিন্তু অভিযোগ, সেই মামলা দায়েরের পর থেকেই মিনা ও তাঁর পরিবারের তরফে তাঁকে ও তাঁর মেয়েকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে।

আফজালের কথায়, ‘সংসারে থাকাকালীন মিনা বেগম আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এখন তাঁর হুমকিতে তৃতীয় শ্রেণিতে পড়া মেয়েকে নিয়ে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আমি ওই নারীর ষড়যন্ত্র থেকে মুক্তি চাই।’ আফজালের মেয়ে বলে, ‘আমার মা মিথ্যা কথা বলে সোনাদানা, টাকা নিয়ে চলে গেছে। আব্বার নামে মিথ্যা অভিযোগ করেছে।’

এদিনের মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুন্ডুল, প্রভাষ মো. তজিবর রহমান, শাহরিয়ার মারুফ, আলী সিকদার, সাবেক ইউপি সদস্য মো. টুকু সিকদার প্রমুখ।

আরও পড়ুন : ফেসবুক ডটকম ডট বিডি’র দাম ৫১ কোটি টাকা, মামলা বাংলাদেশের আদালতে

প্রসঙ্গত, ২০০৮ সালে লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের আবদুর রশিদের ছেলে আফজল হোসেনের (৪৬) সঙ্গে নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের আয়ুব মোল্যার মেয়ে মিনার (৩৬) বিয়ে হয়। এর আগেও মিনার দুটি বিয়ে হয়েছিল। যদিও অভিযোগের বিষয়ে জানতে মিনা বেগমের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...