Monday, May 11, 2026

মাওবাদীদের নামে পোস্টারে চাঞ্চল্য খয়রাশোলে

Date:

Share post:

পাড়ুইয়ে পরে এবার সাদা কাগজে লাল কালিতে লেখা মাওবাদীদের নামে দেওয়া পোস্টার ঘিরে চাঞ্চল্য খয়রাশোলে। স্থানীয় লোকপুর থানা এলাকার খরিকাবাদ গ্রামের একটি নির্মীয়মাণ বাড়ির দেওয়ালে খান তিনেক পোস্টার চোখে পড়ে। পুলিশ গিয়ে সেগুলি ছিঁড়ে দেয়।

আরও পড়ুন : মালদায় লঞ্চ উল্টে দুর্ঘটনা, গঙ্গায় তলিয়ে গেল ১০টি মালবোঝাই লরি, নিখোঁজ ১২

পুলিশ সূত্রে খবরে খবর, মাওবাদীদের নামে লেখা পোস্টারগুলিতে কোথাও “হেরা ফেরি চলবে না। দাদাগিরি চলবে না। লাশ পড়বে”, কোথাও “মাওবাদ এক হও” লেখা রয়েছে। তবে, ওই পোস্টারের সঙ্গে মাওবাদীদের আদৌ কোনও যোগ আছে, না কেউ বিভ্রান্তি ছড়াতে কাজ করছে তা এখনও স্পষ্ট নয়। পোস্টার নিয়ে মুখ খুলতে চায়নি জেলা পুলিশ। তবে,খয়রাশোল ব্লক বলেই পোস্টারের বিষয়টিকে খুব হাল্কা ভাবে নিচ্ছেন না জেলা পুলিশের আধিকারিকরা।

অতীতে নিয়মিত ভাবে মাওবাদী পোস্টার পড়েছে জেলার বিভিন্ন এলাকায়। প্রথম দিকে আমল না দিলেও ২০০৭ সালের পর থেকে কয়েকটি হিংসাত্মক ঘটনায় টনক নড়ে প্রশাসনের। মাওবাদী মোকাবিলায় খয়রাশোল ও রাজনগরের আরও দু’টি থানা তৈরি হয়। বর্তমানে ১১টি থানা মাওবাদী অধ্যুষিত বলে চিহ্নিত। তবে বিশেষ নজর খায়রাশোলে। রয়েছে মাওবাদী মোকিবালায় প্রশিক্ষণপ্রাপ্ত এক কোম্পানি আধাসামরিক বাহিনী। সেখানে এই ধরনের পোস্টারে সর্তক প্রশাসন।

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...