Friday, June 5, 2026

শহরে বৃদ্ধ-দম্পতির রহস্য মৃত্যু, পচা-গলা দেহ উদ্ধার

Date:

Share post:

ফের শহরের বুকে রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য। এবার বৃদ্ধ-দম্পতির পচা-গলা দেহ উদ্ধার হল কলকাতার গিরিশ পার্ক এলাকার একটি আবাসন থেকে। আত্মহত্যা নাকি হত্যা? তা নিয়ে রহস্য দানা বেধেছে।

আরও পড়ুন : একবালপুরে তরুণীর রহস্যমৃত্যু, গ্রেফতার প্রেমিক ও তার স্ত্রী

জানা গিয়েছে, সোমবার রাতেই মৃতদেহ দুটি উদ্ধার করে আর জি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতেরা হলেন বিশ্বজিৎ মিত্র (৭১) ও তাঁর স্ত্রী শিপ্রা মিত্র (৬৮)। এঁরা রামদুলাল সরকার স্ট্রিটের একটি আবাসনের দ্বিতীয় তলের একটি ফ্ল্যাটের বাসিন্দা।

এদিন রাতে প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দরজা ভেঙে দু’জনের পচা-গলা দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও ‘সুইসাইড নোট’ পাওয়া যায়নি। শুরু হয়েছে তদন্ত।

Related articles

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...