Saturday, May 16, 2026

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’, তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলে লাল সতর্কতা জারি

Date:

Share post:

ফের অশান্ত বঙ্গোপসাগর। এবার প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। হাতে সময় মাত্র ২৪ ঘন্টা। বুধবার প্রবল বেগে আছড়ে পড়বে এই সাইক্লোন। মূলত, শ্রীলঙ্কা, তামিলনাড়ু ও পুদুচেরিতে তাণ্ডব চালাবে এই সাইক্লোন নিভার।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে চেন্নাই থেকে ৬৩০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ।আগামী ২৪ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ সাইক্লোনের রূপ নেবে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে বুধবারের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের মে মাসে সাইক্লোন আমফানের পর এবছর এটি দ্বিতীয় সাইক্লোন যা বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে।
এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে নিভার। নামকরণ করেছে ইরান। মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, যত ঘূর্ণিঝড় এগিয়ে আসবে তত তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলে ঝোড়ো বাতাস, বৃষ্টি শুরু হবে। এই অঞ্চলগুলিতে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। যেখানে যেখানে অতি ভারী বৃষ্টি হবে সেখানে লাল সতর্কতা এবং রায়ালসীমা, তেলেঙ্গানা, দক্ষিণ কর্ণাটকে ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
স্থলভাগে আছড়ে পড়ার সময়ে তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র ব্যাপক উত্তাল হবে।
ইতিমধ্যেই তামিলনাড়ুর কাড্ডালোর এবং চিদম্বরম জেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬টি দল মোতায়েন করা হয়েছে। এছাড়া সমুদ্র নিকটবর্তী এলাকা থেকে মানুষদের সরিয়ে আনা হচ্ছে। এই ঝড়ের সাথে মোকাবিলা করার জন্য সবদিক থেকেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...