Saturday, March 14, 2026

ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল পরীক্ষায় সাফল্য ভারতের

Date:

Share post:

অত্যাধুনিক ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষায় সাফল্যের মুখ দেখল ভারত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই পরীক্ষা করা হয়েছে। এটি লক্ষ্যভেদ করতে সফল হয়েছে বলে জানানো হয়েছে।এর আগেই ওই ক্ষেপণাস্ত্রের একদফা পরীক্ষা হয়ে গিয়েছিল গতমাসে।

আরও পড়ুন-কৈলাসের রামনগরের “ভাইপো” উধাও জয়নগরে
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডি আর ডি ও এই পরীক্ষাটি করেছে। একটি দ্বীপ থেকে এটি ছোঁড়া হলে সেটি অন্য দ্বীপে থাকা লক্ষ্যবস্তুকে গিয়ে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম ।
এর আগে ১৮ অক্টোবর আরব সাগরে ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী বা স্টেলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে লক্ষ্যে আঘাত করে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি। ব্রহ্মস ঘণ্টায় ৩৭০০ কিলোমিটার বেগে ছুটে গিয়ে আঘাত করতে পারে লক্ষ্যবস্তুতে। এই ক্ষেপণাস্ত্রের নিশানা নিখুঁত। ২০০৬ সালে স্থলসেনা ও নৌসেনার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয় এটি। প্রাথমিকভাবে এর মারণ ক্ষমতা ২৯০ কিলোমিটার থাকলেও এখন তা ৪০০ কিমি দূরেও গিয়ে লক্ষ্যভেদ করতে সক্ষম বলে জানা গিয়েছে।
ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রহ্মস তৈরি করে ফেলার পর বিশ্বের সমর বিশেষজ্ঞদের নজর কেড়েছে এই ক্রুজ মিসাইল।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...