Friday, June 26, 2026

কেন্দ্রের কৃষি আইনে আলু-পেঁয়াজের কালোবাজারি বাড়বে: আশঙ্কা মমতার

Date:

Share post:

বাঁকুড়া সফরের দ্বিতীয় দিনেও কেন্দ্রের কৃষি আইন এবং আলু-সহ কৃষি পণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের নতুন কৃষিনীতির ফলে আলু-পেঁয়াজের কালোবাজারি বেড়ে যাবে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে, আগামী দিনে রাজ্যে আলু-সঙ্কট তৈর হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার, বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি অভিযোগ করেন, কেন্দ্রের নতুন আইনে কালোবাজারি বেড়ে গিয়েছে। আলু-পেঁয়াজের কালোবাজারি বেড়ে যাবে। মমতা আশঙ্কা প্রকাশ করেন, “রাজ্যের আলু ফুরিয়ে গেলে কী করা যাবে জানি না”।

জনসংযোগ নিয়ে সরকার যে বাড়তি গুরুত্ব দিচ্ছে, তাও এদিন স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। বলেন, লোকজনের অভাব-অভিযোগ নিয়ে আলাদা সেল গড়া হয়েছে। তবে, বন দফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, বন দফতরের কাজ ৮৭%-এর বেশি পড়ে আছে। পাশাপাশি, জাতি শংসাপত্রের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

বাঁকুড়া নিয়েও একাধিক উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী। বাঁকুড়ায় করোনার টেস্টিং বাড়ানোর নির্দেশ দেন।

আরও পড়ুন- পুরুষরা নারীর বেশে বরণ করছেন প্রতীমাকে

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...