Monday, April 27, 2026

সামাজিক কাজে বিশ্বে রেকর্ড করেছে বাংলা, তবু কেউ কেউ রাজনীতি করছে: মমতা

Date:

Share post:

পৃথিবীর মধ্যে সামাজিক কাজে রেকর্ড করেছে বাংলা- বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুযোগ করে তিনি বলেন, তৃণমূল সরকার অনেক কাজ করেছে। কিন্তু একটা-দুটো উদাহরণ তুলে কেউ কেউ শুধুই রাজনীতি করছে।

মুখ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বে রাজ্যের সামাজিক প্রকল্প রেকর্ড করেছে। কোভিড পরিস্থিতিতেও রাজ্যের ১০ কোটি লোকের মধ্যে ৯কোটিই কোনও একটি সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

মুখ্যমন্ত্রী এই সভা থেকেই প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন, সরকারি প্রকল্পগুলি যাতে মানুষের কাছে পৌঁছয়, সেই চেষ্টা করতে হবে। তিনি বলেন, জনকল্যাণমূলক কাজে যথাসাধ্য টাকা দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও কয়েকটি ভুল-ত্রুটিকে বড় করে দেখে রাজনীতি করছেন অনেকে।

কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসঙ্ঘের স্বীকৃতি পেয়েছে। আরও একাধিক প্রকল্পে পথ দেখিয়েছে বাংলা। কোভিড পরিস্থিতিতে যখন অনেক রাজ্য সরকারি কর্মীদের বেতন কমিয়ে দিয়েছে, তখন এই রাজ্যে কোনও সরকারি কর্মীর বেতন হ্রাস হয়নি। পেনশনের টাকা বন্ধ হয়নি। এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রকে প্রচুর টাকা ঋণ মিটিয়ে রাজ্যে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাতে বহু অর্থ ব্যয় হচ্ছে সরকারের। কিন্তু তারপরও থেমে নেই উন্নয়ন। বিভিন্ন জায়গায় অতিমারি পরিস্থিতির মধ্যেও উন্নয়নের কাজ হয়েছে পুরোদমে। এই পরিস্থিতিতে এই দৃষ্টান্ত সারা পৃথিবীতে আর কোথাও নেই বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- অনুব্রত-গড়ে ভাঙন, তৃণমূল ছাড়ার ঘোষণা আব্বাসের

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...