Monday, April 6, 2026

সংক্রমণ রুখতে দেশে তৈরি হল প্রথম মাস্ক ব্যাঙ্ক

Date:

Share post:

করোনার খাঁড়া এখনও ঝুলছে মাথার উপর। মাঝখানে দেশ কিছুটা স্বস্তির মুখ দেখলেও ফের বাড়ছে করোনার দাপট। দেশে করোনা আক্রান্তে সংখ্যা ১ কোটি ছুঁয়েছে।দীপাবলির পর থেকেই দিল্লির অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। এবার এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে এক বিশেষ উদ্যোগ নিল উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। দিল্লি পুলিশের সহায়তায় সদর বাজার এলাকায় তৈরি করে ফেলল মাস্ক ব্যাঙ্ক।

আরও পড়ুন-রোহিতকে নিয়ে মুখ খুললেন বিরাট, হিটম‍্যানকে নিয়ে বিরক্ত ভারত অধিনায়ক

অনেকে আছেন যারা মাস্ক পরে বের হতে ভুলে যান, আবার অনেকের মাস্ক কেনার সামর্থ্য নেই। এই অবস্থায় মানুষের সাহায্যার্থে এই উদ্যোগ নিল উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন।
এই ব্যাঙ্কে বিনামূল্যে মাস্ক মিলবে সারা দিন। কারও মাস্ক দান করার ইচ্ছে থাকলে ব্যাঙ্কে এসে দিয়ে যেতে পারেন।
এছাড়া দিল্লিতে রাস্তায় রাস্তায় ঘুরে ব়্যাপিড টেস্টিং, মোবাইল ভ্যানে টেস্টিং, নানা জায়গায় অক্সিমিটার বসানোর কাজ তো চলছে। এবার তার পাশাপাশি দিল্লিতে খোলা হল মাস্ক বাজার।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...