Wednesday, May 13, 2026

রাতের কলকাতায় বেপরোয়া বাইক রেস, সংঘর্ষে মালাইচাকি ভাঙলো উবের বাইক চালকের

Date:

Share post:

রাতের কলকাতায় বেপরোয়া বাইক রেস। গুরুতর আহত উবের বাইকের চালক। বাইক চালকের নাম সৌরভ বেরা। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত দুটো নাগাদ।

উবের বাইকে করে বাড়ি ফিরছিলেন সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক। হঠাৎই নারকেলডাঙ্গা ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় চারটে বাইক তাদের দিকে আসে। সেই বাইক চালক এবং আরোহীদের কারো হেলমেট ছিল না। হঠাৎই তাদের মধ্যে একটি বাইক নিয়ন্ত্রণ হারায়। এরপর ওই বাইকের সঙ্গে উবের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই আহত হন উবের বাইক চালক। ওই চার বাইকের চালক এবং আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর কলকাতা পুলিশ এলে উবের বাইক চালককে নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, উবের বাইক চালকের মালাইচাকি ভেঙে গিয়েছে। সময় মত অপারেশন না হলে পা বাদ দিতে হতে পারে।

উবের বাইকের আরোহী চালকের বাড়িতে খবর দিলে বাড়ির সদস্যরা হাসপাতালে পৌঁছন।

আরও পড়ুন-ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...