Friday, May 8, 2026

পাইপ মেরামতের জন্য শনিবার সকাল থেকে জল সরবরাহ বন্ধ উত্তর ও মধ্য কলকাতায়

Date:

Share post:

শনিবার সকাল থেকে রবিবার বিকেল পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে কলকাতার বিস্তীর্ণ এলাকায়। নীলমণি মিত্র রোডে জলের পাইপ ফেটে যায় গত রবিবার। জল মগ্ন হয়ে যায় ওই এলাকা এবং জল ঢুকে পড়েছিল আরজিকর হাসপাতালেও। তখন পোর্টেবল পাম্প চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তারপরই জানানো হয়েছিল এই পাইপ মেরামতির কাজ হবে শনিবার এবং তার জন্য সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন : কয়লা পাচারকাণ্ডে সকাল থেকে কলকাতা-সহ ৩০ জায়গায় শুরু সিবিআই তল্লাশি

পুরসভা সূত্রে খবর, উত্তর এবং মধ্য কলকাতায় টালা ট্যাঙ্কের উপর নির্ভরশীল অংশটি এই সময়ে জল পাবে না। তবে গার্ডেনরিচ থেকে জল সরবরাহ করা হবে। ফলে দক্ষিণ কলকাতায় জলের সরবরাহের কোনও সমস্যা হবেনা।

আরও পড়ুন : রাতের কলকাতায় বেপরোয়া বাইক রেস, সংঘর্ষে মালাইচাকি ভাঙলো উবের বাইক চালকের

কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, আর জি কর হাসপাতালের কাছে একটা বড়সড় লিক হয়েছে। আগেও ছিল। সেটাও সাময়িকভাবে মেরামতি করা হয়েছিল। তবে স্থানীয় ভাবে বিষয়টির সমাধানের জন্য নির্দিষ্ট অঞ্চলে জল পরিষেবা বন্ধ থাকবে। পাইপটিতে সিবিআর লিকেজ হয়েছে। এর জন্য শুধু উত্তর কলকাতাতেই সমস্যা হতে পারে।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...