Saturday, March 14, 2026

শুভেন্দু অধিকারীর সরকারি নিরাপত্তা প্রত্যাহার করছে না রাজ্য

Date:

Share post:

মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার আগেই সরকারি নিরাপত্তা ছেড়েছিলেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু’র এই সিদ্ধান্তের কারনে সঙ্গে থাকা পাইলট কার এবং বিশেষ নিরাপত্তা বাহিনীও ফিরে গিয়েছিল জেলা পুলিশ লাইনে। কিন্তু রবিবার জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, শুভেন্দুর সুরক্ষাব্যবস্থা আগের মতোই বহাল থাকছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল যাদব জানিয়েছেন, “শুভেন্দু অধিকারীর সুরক্ষার বিষয়ে স্ট্যাটাস-কো, অর্থাৎ স্থিতাবস্থা বজায় রয়েছে। আগেও তাঁর যা সুরক্ষা ছিল তা এখনও আছে।“ জানা গিয়েছে, শীর্ষ প্রশাসনিকস্তর থেকেই জেলা পুলিশকে বার্তা দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারী যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই রাজ্য পুলিশ তাঁকে আগের মতোই সুরক্ষা দেবে।

আরও পড়ুন : অরাজনৈতিক স্মরণসভায় রাজনীতির রং লাগালেন না শুভেন্দু

মন্ত্রিত্বের সঙ্গেই নিজের সঙ্গে থাকা পুলিশের সমস্ত সুরক্ষাই ছাড়তে চেয়েছিলেন শুভেন্দু৷ কিন্তু রবিবার জেলা পুলিশ বিধায়ককে জানিয়েছে, নিরাপত্তা আগের মতোই থাকছে৷ শুক্রবার তিনি পুলিশি নিরাপত্তা ছাড়াই বহু জায়গায় ঘুরেছেন৷ শনিবার অবশ্য বাড়ি থেকে বের হননি৷ আজ, রবিবার মহিষাদল রাজবাড়িতে স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণ সভায় তিনি গিয়েছিলেন৷ জেলা পুলিশ সূত্রে খবর, সভায় যাওয়া-আসা এবং সভাস্থলে আগেই মতোই শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে ছিলো রাজ্য পুলিশ৷ শুভেন্দুবাবু নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে নিরাপত্তা পুনর্বহালের সত্যতা স্বীকার করেছেন শুভেন্দু- ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা৷

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...