Monday, May 18, 2026

ফের হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ঝাড়গ্রামে

Date:

Share post:

ফের হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামে।সাকরাইল থানার নিশ্চিন্তা জঙ্গলে সোমবার সকালে মৃত হাতিটিকে দেখতে পান স্থানীয়রা । তাদের বক্তব্য , বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে হাতিটি। যদিও প্রশাসনিক সূত্রে এখনও কোনও কারণ জানানো হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, আজ ভোরবেলায় চারটে হাতি এই জঙ্গলে ঢোকে। মূলত জঙ্গল লাগোয়া লেপসি বাঁধের টানেই এই চত্বরে হাতির দল ঢোকে। ওই বাঁধের পাশ দিয়ে বিদ্যুতের হাই টেনশন তার গেছে ।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি গাছের ডাল ওই হাই টেনশনের তারে লেগেছিল। সেই গাছটির সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হাতিটির। এলাকার বাসিন্দারা হাতির মৃত্যুর জন্য বনকর্মীদের গা ছাড়া মনোভাবকে দায়ী করেছেন । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বনকর্মীরা ।

Related articles

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...