Monday, April 27, 2026

রাষ্ট্রপতির দেওয়া পুরস্কার চুরি গেল অঙ্কের শিক্ষকের বাড়ি থেকে

Date:

Share post:

হাইস্কুলের অঙ্কের শিক্ষকের বাড়ি থেকে চুরি রাষ্ট্রপতি পুরস্কার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলার সিমলাগড়ে।

পান্ডুয়ার বৈঁচী বাটিকা হাইস্কুলের শিক্ষক রজতরঞ্জন ঘোষাল। তাঁর বাড়ি সিমলাগড়ের শিরিষতলায়। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে অঙ্কে ফাস্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন রজতরঞ্জন। তাঁকে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম পুরষ্কৃত করেন ২০০৫ সালে। ২০১০ সালে এনএসওইউ-এর ভাইস চ্যান্সেলর নমিতা দাস তাঁকে মেডেল দিয়ে সম্মানিত করেছিলেন। সেই দু’টি সোনার মেডেলই চুরি গিয়েছে তাঁর।

কাকার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সকলকে নিয়ে দুর্গাপুরে গিয়েছিলেন রজতরঞ্জন ঘোষাল। বাড়ির সব গেটেই দেওয়া ছিল তালা। রবিবার রাতে বাড়ি ফিরে দেখেন, আলামারির তালা ভাঙা। সেখান থেকে উধাও নগদ প্রায় চল্লিশ হাজার টাকা সহ সোনার দু’টি মেডেল। রজতের বাবা দেবায়ন ঘোষাল বলেছেন, “সকাল ১০টায় আমরা দুর্গাপুরের জন্য বেরিয়েছিলাম। রাত এগারোটায় ফিরে দেখি, ঘরের তালা ভাঙা। দোতলায় উঠে যখন আলমারি ভাঙে তখন প্রতিবেশিদের আওয়াজ পাওয়ায় চোর পালিয়ে যায়।”পান্ডুয়া থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-ফিরিয়েছে চার বেসরকারি হাসপাতাল, শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

Related articles

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে...