Wednesday, March 11, 2026

ডিসেম্বরের শুরু থেকেই দাপুটে ইনিংস খেলবে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

নভেম্বরের মাঝামাঝি থেকেই জাঁকিয়ে ঠান্ডার পড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু সেই পূর্বাভাস কার্যত মেলেনি। নভেম্বর না হলেও, ডিসেম্বরের শুরু থেকেই যে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে চলেছে, তাতে একপ্রকার নিশ্চিত আবহবিদরা।

নভেম্বরের শেষ রবিবার থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করছে। ফলে বিগত কয়েকদিন শহরে শীতের অনুভূতি থাকবে বলে জানা গিয়েছে। সোমবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা মোটের ওপর স্বাভাবিক। সঙ্গে পাল্লা দিয়ে বইছিল উত্তুরে হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার অর্থাৎ, ডিসেম্বরের প্রথম দিন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। দিন চারেক তাপমাত্রা বেশ কিছুটা কম থাকবে। রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে থাকতে পারে।

কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই পর্বে গাঙ্গেয় বঙ্গে মোটের উপরে স্বাভাবিক শীতই মিলবে। গড় সর্বনিম্ন তাপমাত্রার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা খুবই কম। ফলে শীত একেবারে হতাশ করবে না বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা।

জেলায় পারদ নামবে ১৫ ডিগ্রির নীচে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট ভালোই থাকবে। স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরভাগে। তবে দক্ষিণবঙ্গে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেও তেমন শীত পড়বে না বলেই পূর্বাভাস হাওয়া অফিস। ২০১২-২০১৩ মরসুমের শীতে বেজায় ঠান্ডা পড়েছিল কলকাতায়। সেই শেষ বার ডিসেম্বরে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল কলকাতার পারদ, পরে জানুয়ারিতে ৯ ডিগ্রি সেলসিয়াসে। তার পর আর দশের নীচে নামেনি মহানগরের তাপমাত্রা।

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...