Tuesday, March 17, 2026

বিয়ের আগে পুরুষের ধর্ম, জীবিকা, উপার্জন হবু স্ত্রীকে জানানো বাধ্যতামূলক করছে অসম সরকার

Date:

Share post:

এবার বিয়ের ক্ষেত্রে বড়সড় আইন আনতে চলেছে অসম সরকার। বিয়ের আগে পুরুষের ধর্ম, জীবিকা, উপার্জন জানাতে হবু স্ত্রীকে জানানো বাধ্যতামূলক করা হচ্ছে । এই বিষয়ে আইন আনতে চলেছে অসম সরকার। আসলে মহিলাদের জীবনযাত্রাকে আরও সুরক্ষার মোড়কে আনতে এই আইন আনতে চলেছে অসম সরকার। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন যে, মহিলাদের জীবনে সুরক্ষা ও নিরাপত্তা আনতে বদ্ধপরিকর অসম সরকার। সেইকারণে এই আইন আনছে অসম সরকার।
তিনি জানিয়েছেন যে,”স্বামী-স্ত্রীর সম্পর্কে  কোনও গোপনীয়তা থাকা ঠিক নয়। শুধু ধর্ম নয়, বিয়ের পর স্বামীর জীবিকা, উপার্জন এসব জানার অধিকার থাকে স্ত্রীর। এতে যেমন স্বামী-স্ত্রীর সম্পর্কে স্বচ্ছতা থাকবে। তেমনই মহিলাদের নিরাপত্তা, সামাজিক সুরক্ষাও বজায় থাকবে।
এছাড়াও যেসব মহিলারা একা থাকেন তাঁদের জীবন সুরক্ষিত করতে নয়া সিদ্ধান্ত অসম সরকারের । হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসম সরকার মহিলাদের সামাজিক দিক থেকে এগিয়ে নিয়ে যেতে অরুণোদয় প্রকল্প চালু করবে। যে সব মহিলারা একা সংসার চালান, তাঁদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। এই ক্ষেত্রে প্রতি মাসে যেসব মহিলারা একা থাকেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮৩০ টাকা করে দেবে অসম সরকার। ওষুধ বা শাকসবজি, চাল, ডাল কিনতে সেই টাকা ব্যবহার করতে পারবেন মহিলারা। এই টাকা বিশেষভাবে সক্ষম মানুষদেরও দেওয়া হবে।

আরও পড়ুন-ডার্বি অতীত, ওড়িশা এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য হাবাসের
এই আইন শুধু যে ধর্ম পরিবর্তন করে বিবাহের ক্ষেত্রেই প্রযুক্ত হবে তা নয়, প্রস্তাবিত বিলটি রাজ্যের সমস্ত বিবাহের জন্য বাধ্যতামূলক হবে।
প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, বিবাহের আগে হবু স্ত্রীদের দেওয়া একটি তথ্য প্রকাশ সংক্রান্ত ফর্ম দেওয়া হবে। হবু স্ত্রীরা সেই ফর্ম তাঁদের হবু স্বামীদের দেবেন। হবু স্বামীদের কাজ হবে, সেটি পূরণ করে স্ত্রীদের হাতে তুলে দেওয়া।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...