Friday, May 15, 2026

শিলিগুড়িতে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির সূচনা করলেন রঞ্জন

Date:

Share post:

শিলিগুড়ি শহরেও শুরু হয়ে গেল ‘দুয়ারে দুয়ারে সরকার’ কর্মসূচির কাজ। মঙ্গলবার শিলিগুড়ি শহরে ওই কর্মসূচির সূচনা করেন পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর তথা তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সমতলের সভাপতি রঞ্জন সরকার ওরফে রাণা।

এদিন পুরসভার ৪ নম্বর বোরো অফিসে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ও ওয়ার্ডের কো অর্ডিনেটর রঞ্জন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টরা। কর্মসূচির সূচনা করে রঞ্জনবাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১লা ডিসেম্বর থেকে দুয়ারে সরকার কর্মসূচি চালু করার কথা। সেইমতো আজ থেকে রাজ্যের অন্যান্য জায়গার মতো এখানেও এই কর্মসূচি সূচনা হয়ে গেল। শিলিগুড়ি পুরসভার ৫টি বোরো অফিসের মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন বাসিন্দারা।

আরও পড়ুন : শুরু ‘দুয়ারে সরকার’, হরিপালে করা হয়েছে ১৩ টি ক্যাম্প

এদিন এলাকার বাসিন্দাদের অনেকের সমস্যার কথা শোনেন রঞ্জনবাবু। তিনি জানান, সকলের বক্তব্য শুনে তা নোট করা হয়েছে। যে সব বিষয়ে বাসিন্দারা মতামত জানিয়েছেন তা নিয়ে পদক্ষেপ করা হবে। বাসিন্দাদের নানা সমস্যার কথা সংশ্লিষ্ট দফতরে জানিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছেন তাঁরা।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...