Monday, May 18, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে জিততে মরিয়া কোহলিরা

Date:

Share post:

বুধবার ক‍্যানবেরায় তৃতীয় একদিনের ম‍্যাচে খেলতে নামছে ভারতীয় দল। পরপর দু ম‍্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া হয়েছে বিরাট কোহলিদের। বুধবার যাতে হোয়াইটওয়াশ না হতে হয়, সেই দিকে লক্ষ্য ভারতীয় দলের।

আরও পড়ুন : বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন গম্ভীর

অজিদের বিরুদ্ধে মাঠে নামার আগে গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছিল বিরাটের নেতৃত্বে ভারতীয় দল। এরপর টানা ৯ মাস পর ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামে ব্লুজরা। অস্ট্রেলিয়ার কাছে তিনটি একদিনের ম‍্যাচের সিরিজে দুটিতে হেরে বসে আছে ভারত। যার ফলে চলতি বছরে একদিনের ক্রিকেটে টানা পাঁচ ম‍্যাচ হেরেছে ব্লুজরা। যার ফলে প্রশ্ন উঠতে শুরু করে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে। অস্ট্রেলিয়ান ব‍্যাটস ম‍্যানদের সামনে কার্যত দাড়াতেই পারেনি ভারতের বোলিং লাইন আপ। সহজেই আত্মসমর্পণ করেছে জসপ্রীত বুমরা, মহম্মদ সামিরা। বুধবারের ম‍্যাচে তাই ঘুরে দাড়াতে মরিয়া কোহলি ব্রিগেড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুধবার ক‍্যানবেরায় তৃতীয় একদিনের ম‍্যাচে খেলতে নামছে ভারত। তার আগে সতর্ক শ্রেয়স আইয়র। আগের দুটো ম‍্যাচে হারের শিক্ষা নিয়ে বুধবার মাঠে নামতে মরিয়া শ্রেয়স।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...