Sunday, March 29, 2026

‘রাম সেতু’ নিয়ে অক্ষয়ের সঙ্গে আলোচনায় যোগী, বৈঠক হবে ফিল্ম সিটি তৈরি নিয়েও

Date:

Share post:

মুম্বইয়ে উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেখা করলেন বলিউডের খিলাড়ির সঙ্গে। সূত্রের খবর, অভিষেক শর্মা পরিচালিত রাম সেতু সিনেমা নিয়ে যোগীর সঙ্গে কথা হয়েছে অক্ষয় কুমারের। রামায়ণে বলা আছে, সীতাকে উদ্ধারের জন্য সুগ্রীবের নেতৃত্বে বানর সেনা শ্রীলঙ্কা পৌঁছতে তামিলনাড়ুর রামেশ্বরম থেকে সেতু নির্মাণ করেছিলেন। সেই গল্পই তুলে ধরা হবে বলিউড অভিনেতার এই ছবিতে।

যোগী আদিত্যনাথের মুম্বই সফরের প্রধান কারণ, বম্বে স্টক এক্সচেঞ্জে ২০০ কোটি টাকার লখনউ পুরনিগম বন্ডের উদ্বোধন। তিনি রয়েছেন ট্রাইডেন্ট হোটেলে। মঙ্গলবার সেখানেই তাঁর সঙ্গে ডিনার করেন বলিউডের খিলাড়ি। জানা গিয়েছে, অক্ষয় ছাড়াও বলিউডের অন্যান্য ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন যোগী। গত সেপ্টেম্বরে উত্তরপ্রদেশে ফিল্ম সিটি প্রকল্প তৈরির প্রস্তাব দিয়েছিলেন তিনি। এই ব্যাপারেই বলিউডের সেলিব্রিটিদের সঙ্গে তিনি কথা বলবেন। বৈঠকে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন পরিচালক সুভাষ ঘাই, বনি কাপুর, রাজকুমার সন্তোষী, সুধীর মিশ্র, রমেশ সিপ্পি, টিংগমাংশু ধুলিয়া, মধুর ভাণ্ডারকর, উমেশ শুক্লা, ভূষণ কুমার, জয়ন্তীলাল গাদা ও সিদ্ধার্থ রায় কাপুর।

সেপ্টেম্বরে উত্তরপ্রদেশ প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, গৌতম বুদ্ধ নগরে দেশের বৃহত্তম ও সবচেয়ে সুন্দর ফিল্ম সিটি তৈরি করবেন। নয়ডা, গ্রেটার নয়ডা বা যমুনা এক্সপ্রেসওয়ের উপর ভালো জমির খোঁজ করে অ্যাকশন প্ল্যান তৈরি করতে তিনি নির্দেশ দিয়েছেন।’ এই ঘোষণার পর ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেছিলেন যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন-৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দিলেই দেশে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব, জানাল স্বাস্থ্যমন্ত্রক

Related articles

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা...

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...