Thursday, May 14, 2026

লাদাখ সংঘাত কাটিয়ে ফের ভারতীয় চালেই উদরপূর্তির পথে নুডলস প্রিয় চৈনিকরা

Date:

Share post:

লাল ফৌজের আগ্রাসন নীতির জেরে গত কয়েক মাস ধরে ক্রমশ পতনের দিকে গিয়েছে ভারত-চিন কূটনৈতিক সম্পর্ক। যার প্রভাব পড়েছিল দুই দেশের বাণিজ্যে। তবে এবার সমস্যা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দুই দেশের বাণিজ্য নীতি। লাদাখ সংঘর্ষের কারণে দীর্ঘদিন ভারত থেকে চাল আমদানি বন্ধ রেখেছিল চিন প্রশাসন। নতুন করে ফের তা শুরু হতে চলেছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে ভারতের বাণিজ্যমন্ত্রক।

বিশ্বের মধ্যে চাল রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে রয়েছে ভারত। একইভাবে চাল আমদানিতে বিশ্বের মধ্যে প্রথমে রয়েছে চিন। প্রতিবছর ভারত থেকে ৪ মিলিয়ন টন চাল আমদানি করে বেজিং প্রশাসন। তবে ভারত-চিন বাণিজ্য নীতিতে প্রভাব ফেলে লাদাখের উত্তপ্ত পরিস্থিতি। তার জেরে ভারতের চাল অত্যন্ত নিম্নমানের এমন অভিযোগ তুলে বিগত কয়েক মাস বন্ধ রাখা হয় চাল আমদানি। অতঃপর ফের তা শুরু হতে চলেছে নব উদ্যমে। এ প্রসঙ্গে ভারতের ‘রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর প্রধান বি ভি কৃষ্ণা রাও সংবাদমাধ্যমকে জানান, ‘ভারতীয় চালের গুণগত মানের দিকে নজর রেখে আগামী বছর আরো বেশি সংখ্যক চাল ভারত থেকে আমদানি করতে চলেছে চিন প্রশাসন।’

আরও পড়ুন:শুভেন্দু-ইস্যুতে মধ্যস্থতাকারীদের ভূমিকা নিয়েই প্রশ্ন, কণাদ দাশগুপ্তর কলম

জানা গিয়েছে, ভারত থেকে আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চিনে চাল রপ্তানি করা হবে ১০০,০০০ টন। ভারত থেকে ১ টন পিছু ৩০০ ডলারে এই চাল কিনছে চিন। তবে শুধু ভারত নয়, থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার এবং পাকিস্তান থেকেও সীমিত সংখ্যক চাল আমদানি করে বেজিং।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...