Wednesday, May 13, 2026

চেন্নাইয়ে গ্রেফতার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সি এস কারনান

Date:

Share post:

ফের আলোচনায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সি এস কারনান। আজ, বুধবার তাঁকে গ্রেফতার করল চেন্নাই পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য তাঁর ৬ মাসের কারাদণ্ড হয়। সে সময় তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

অভিযোগ, কারনান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ও একাধিক বিচারপতির স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, বিচারপতি কারনান দেশের একমাত্র কোনও হাইকোর্টের সিটিং বিচারপতি যাঁকে সুপ্রিম কোর্টের মামলায় উঠতে হয়েছিল।

২০০৯ সালের মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১৬ সালে তাঁকে বদলি করা হয় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের বিচারপতিদের বিরদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। তাতে দেশে শোরগোল শুরু হয়ে যায়।

আরও পড়ুন- পুকুরের ধারে যুবকের দেহ, খুন সন্দেহ এলাকাবাসীর

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...