Tuesday, June 2, 2026

মাদক মামলায় জামিন পেলেন রিয়ার ভাই শৌভিক

Date:

Share post:

প্রায় তিন মাস পর মাদক মামলায় জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা রহস্যের জট খুলতে সিবিআই, ইডির পাশাপাশি তদন্তে নেমেছিল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। এনসিবির তদন্তেই নিষিদ্ধ মাদক যোগে গ্রেফতার করা হয় সুশান্তের বান্ধবী রিয়ার ভাই শৌভিককে। ভাই শৌভিকের পাশাপাশি গ্রেফতার হয়েছিলেন রিয়াও। তবে তিনি ২৮ দিনের মাথায় বম্বে হাইকোর্টে জামিন পান। সেই সময় জামিন খারিজ হয়েছিল শৌভিকের। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক নির্দেশে বলা হয়েছে, এনসিবির কাছে দেওয়া স্বীকারোক্তি কোনও মামলার প্রামাণ্য তথ্য হিসাবে গ্রাহ্য হবে না। শৌভিকের আইনজীবীও সেই মর্মে সওয়াল করেন। অবশেষে নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগে জেলবন্দি শৌভিককে জামিন দিল মুম্বইয়ের এনডিপিএস কোর্ট।

আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার ভারতের অতিথি হতে পারেন বরিস জনসন

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...