Sunday, June 21, 2026

রাজনৈতিক মন্তব্য নয়, পদযাত্রা শেষে শুধুই ক্ষুদিরাম স্মরণ শুভেন্দুর

Date:

Share post:

কোনও রাজনৈতিক মন্তব্য নয়। শুধুমাত্র শহিদ ক্ষুদিরাম বসুর স্মরণ করেই হ্যামিলটন হাই স্কুলের চত্বরে সভা সারলেন শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম বসুর ১৩২-তম জন্মদিন উপলক্ষ্যে সকালে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচি ছিল তাঁর। কিন্তু সেই কর্মসূচিতে যোগ দেননি শুভেন্দু। সরাসরি তমলুক হাসপাতাল মোড় থেকে হ্যামিলটন হাই স্কুল পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত পদযাত্রায় তেরঙ্গা নিয়ে অংশ নেন সমিতির সভাপতি শুভেন্দু। ছিলেন তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডা।

এই অনুষ্ঠানের পরে দুপুরে গড়বেতায় ক্ষুদিরাম বসুর একটি মূর্তি উন্মোচন করবেন শুভেন্দু অধিকারী। তার আগে চন্দ্রকোণা থেকে গড়বেতা বাইক র্যা।লি করবেন শুভেন্দুর অনুগামীরা। এদিন হলদিয়ায় তাঁদের পদযাত্রা হবে।

তবে, স্কুলের সামনের সভায় এদিন কোনও রাজনৈতিক কথা বলেননি শুভেন্দু। সেখানে শুধু মাত্র, ক্ষুদিরামের সংগ্রামের কথা স্মরণ করেন তিনি। জানান, এই স্কুলেরই ছাত্র ছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু।

এদিন পরপর কর্মসূচি থাকলেও, তিনি কোনও রাজনৈতিক মন্তব্য করবেন কি না, সেটাই দেখার। এদিন, শুভেন্দুর সভায় দাদার অনুগামীদের পোস্টার না চোখে পড়লেও, ‘তোমার পথই আমার পথ’ বলে পোস্টার পড়েছে, সঙ্গে শুভেন্দুর ছবি।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...