Thursday, June 25, 2026

রাহুল গান্ধীকে ভুল প্রমান করতে গিয়ে নিজেই ফাঁসলেন বিজেপির আইটি সেলের প্রধান

Date:

Share post:

ঘটনার সূত্রপাত রাহুল গান্ধীর একটি টুইটকে কেন্দ্র করে। সম্প্রতি দিল্লির কৃষক আন্দোলন নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ। রাহুলের পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছিল, একজন পুলিশ, বিক্ষোভরত এক বৃদ্ধ কৃষককে মারধর করছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছিল ছবিটি। সকলেই ঘটনার নিন্দা করতে শুরু করেন।

আরও পড়ুন : কৃষক বিদ্রোহ অব্যাহত, আজ বৈঠকে কি মিলবে সমাধান?

স্বভাবতই বিষয়টিকে মিথ্যা বলে দাবি করে বিজেপির আইটি সেল। আইটি সেলের প্রধান অমিত মালব্য পাল্টা একটি টুইট করেন। তাঁর পোস্ট করা ভিডিওয় ওই একই কৃষককে দেখা যাচ্ছিল। কিন্তু তাঁকে মারধর করার কোনও ছবি সেখানে ছিল না। এই ভিডিওটি পোস্ট করে অমিত দাবি করেন, রাহুলের পোস্ট করা ছবিটি মিথ্যা।

কিন্তু ওই যে কথায় বলে না। মিথ্যা কথা লুকিয়ে রাখা যায়না। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতে, বর্তমানে খুবই সতর্ক অ্যাপের টিম। কয়েকদিন আগে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়েনি তাঁরা। এদিন অমিত মালব্য পোস্টটি করতেই, সেটি খতিয়ে দেখে টুইটারের ফ্যাক্ট চেকিং টিম। দেখা যায়, রাহুল গান্ধী নন, অমিত মালব্যের পোস্টটিই ভুয়ো। তিনি এডিটেড ভিডিও পোস্ট করেছেন, যেটা থেকে ওই মারধরের অংশটি বাদ দেওয়া হয়েছে।

বলাই যায়, মারধরের ছবি প্রকাশ্যে আসতে যত নিন্দা হয়েছে, তার থেকে বেশি মানুষ কটাক্ষ করেছেন এই ভুয়ো পোস্ট করার পর। অনেকেই বলছেন, দেশের শাসকদলের কোনও নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা, চুড়ান্ত লজ্জার একটি বিষয়। অবশ্য বিজেপির আইটি সেলের বিরুদ্ধে এই প্রথম নয়, এর আগেও ভুয়ো তথ্য দিয়ে টুইট করার ভুরি ভুরি অভিযোগ রয়েছে। কিন্তু আইটি সেলের প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম ধরা পড়ল।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...