Sunday, March 15, 2026

অবশেষে রাজনীতিতে রজনীকান্ত, ৩১ ডিসেম্বর নয়া দল ঘোষণা করবেন ‘থালাইভা’

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত একুশের নির্বাচনের আগে নেমে পড়তে পারেন রাজনীতির ময়দানে। সেই জল্পনাকে সত্যি করে বৃহস্পতিবার রজনীকান্ত জানিয়ে দিলেন ১ জানুয়ারি থেকে পুরোদমে রাজনীতিতে অভিষেক হতে চলেছে তাঁর। ৩১ ডিসেম্বর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর নিজের দল সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ করবেন থালাইভা।

বৃহস্পতিবার একটি টুইট করে দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত জানান, ‘স্বচ্ছ, দুর্নীতি মুক্ত, সৎ ও ধর্মনিরপেক্ষ দলেরই পরবর্তী নির্বাচনে জয় হবে। আমরা আশা করছি মিরাকেল হবেই। রাজ্যে পরিবর্তন আসবে। হয় এখন, না হলে কখনোই নয়।’ যদিও তামিলনাড়ুর একুশের নির্বাচনে তিনি নিজে লড়াই করছেন কিনা তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে রাজনীতির ময়দানে রজনীকান্তের নেমে পড়াটা নিঃসন্দেহে অনেক হিসেব ওলট-পালট করে দিতে পারে তামিলনাড়ুতে। দক্ষিণী সুপারস্টার হিসেবে দ্রাবিড়ভূমে রাজনীকান্তের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। নির্বাচন পূর্বে তিনি দল গড়ে মাঠে নামলে নির্বাচনী লড়াইয়ে এই দল যে ব্যাপক প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:করোনা-আক্রান্ত বিজেপির অমিত মালব্য, ভর্তি কলকাতার হাসপাতালে 

প্রসঙ্গত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে রজনীকান্তকে দেখার দাবি উঠেছে অনেকদিন ধরেই। শহরে পোস্টারও পড়েছে শয়ে শয়ে এহেন অবস্থায় গত ৩০ নভেম্বর মাক্কাল মান্দ্রাম সংগঠনের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করেন রজনী। এরপর এদিন টুইট করে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...