Thursday, June 25, 2026

করোনা-আক্রান্ত বিজেপির অমিত মালব্য, ভর্তি কলকাতার হাসপাতালে 

Date:

Share post:

সময় ভালো যাচ্ছে না এ রাজ্যের বিজেপির সহ-পর্যবেক্ষক হয়ে আসা অমিত মালব্য-র।

দু’দিন আগে টুইটার কর্তৃপক্ষ মালব্য-র একটি টুইটকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ তকমা দিয়েছে। দেশজুড়ে ধিক্কারের মুখে বিজেপির আইটি সেলের এই চেয়ারম্যান৷ তারপরেই করোনা আক্রান্ত হয়ে কলকাতার বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি হলেন অমিত মালব্য৷

আরও পড়ুন : রাহুল গান্ধীকে ভুল প্রমান করতে গিয়ে নিজেই ফাঁসলেন বিজেপির আইটি সেলের প্রধান

একুশের ভোটে বাংলা জয়ের লক্ষ্যে দিল্লি থেকে পাঠানো ডজনখানেক বিজেপি নেতার অন্যতম অমিত মালব্য-র কোভিড রিপোর্ট পজিটিভ আসায় বুধবার তাঁকে ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাঁর সামান্য জ্বর রয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন চিকিৎসকরা।

বঙ্গ- বিজেপির সহ- পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকেই কলকাতায় আছেন মালব্য। ওদিকে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর টুইটকে ‘ভুয়ো’ বলে চিহ্নিত করেছে খোদ টুইটার কর্তৃপক্ষ। এর ফলে ছিঃ ছিঃ পড়ে গিয়েছে গোটা দেশে। কৃষক বিক্ষোভ নিয়ে একটি ভিডিও এডিট করে সত্যকে ‘বিকৃত’ করে টুইট করেন মালব্য, ‘ফ্যাক্ট- চেক’-এর পর এমনই জানিয়েছে টুইটার সংস্থা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...