Wednesday, June 24, 2026

‘ভালো নেতা শুভেন্দু, তবে যদি বিজেপিতে যায়, আর মুখ দেখবো না’, মন্তব্য সৌগত রায়ের

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর সঙ্গে আর কোনও কথা নয়, এ কথা আগেই জানিয়েছেন প্রবীণ সাংসদ সৌগত রায়৷ তিনি বলেই দিয়েছেন, “এরপর যা বলার শুভেন্দুই জানাবেন, দলের তরফে আর কিছু বলার নেই।”

এবার শুভেন্দুর উদ্দেশ্যে সৌগত রায়ের কটাক্ষ,”সন্দেহ নেই শুভেন্দু আমাদের দলের ভালো নেতা৷ কিন্তু দলত্যাগ করলে বা বিজেপিতে গেলে আর ওর মুখদর্শন করবো না”৷
এদিকে, শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের বিচ্ছেদের আশঙ্কা যত প্রবল হচ্ছে, ততই জেলায় জেলায় নন্দীগ্রামের বিধায়কের নাম ও ছবি দেওয়া ফ্লেক্স, পোস্টার, ব্যানার পড়ছে৷ সবই ‘দাদার অনুগামী’দের নামে। দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় এই পোস্টার দেখা গিয়েছে। যাদবপুর, গোলপার্ক, গড়িয়াহাট মোড়, রাসবিহারী মোড়, সাদার্ন অ্যাভিনিউয়ে এই পোস্টার দেখা গিয়েছে৷ পোস্টার পড়েছে বাঁকুড়ার তালড্যাংরায়। এই সব পোস্টার দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
অন্যদিকে, সূত্রের খবর, রবিবার, ৬ ডিসেম্বর, নিজের অবস্থান স্পষ্ট করবেন শুভেন্দু অধিকারী। রাজ্যের রাজনৈতিক মহল সেদিকেই নজর রাখছে৷

আরও পড়ুন : শুভেন্দু পর্বের মাঝেই শান্তনুকে নিয়ে জোর জল্পনা! বিজেপি সাংসদকে বার্তা তৃণমূলের

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...