Wednesday, June 24, 2026

হায়দরাবাদ পুরভোটের ট্রেন্ডে এগিয়ে বিজেপি, অনেক পিছিয়ে AIMIM

Date:

Share post:

হায়দরাবাদ পুরসভা নির্বাচনে শাসক TRS এবং AIMIM- কে কার্যত উড়িয়ে বিজয় নিশান ওড়াতে শুরু করেছে বিজেপি৷ মুসলিম অধ্যুষিত নিজামের শহর হায়দরাবাদের এই পুরভোট বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে আপাতত অনেক এগিয়ে ভারতীয় জনতা পার্টি৷ ১৫০টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ৮২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সংবাদমাধ্যম ইটিভি এমনই জানিয়েছে। TRS বা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এগিয়ে ৩১টি আসনে, আর আসাদউদ্দিন ওয়াইসির AIMIM বা অল ইন্ডিয়া মজলিস-ই- ইত্তেহাদুল মুসলিমিন এগিয়ে ১৬টিতে।

দেশের অন্যতম বড় পুরসভা এই হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন। লড়াই মোট ১৫০ আসনে। ১৪৯টি আসেন প্রার্থী দিয়েছে বিজেপি। প্রসঙ্গত, ২০১৬ সালে ১৫০ আসনের এই নির্বাচনে TRS দল জেতে ৯৯টিতে। AIMIM পায় ৪৪ আসন। বিজেপি এবং এবং কংগ্রেস জিতেছিলো যথাক্রমে ৩টি ও ২টি আসনে।
আগামী বছর কেন্দ্রের শাসক বিজেপি বাংলা-সহ ৪ রাজ্যে ভোট যুদ্ধে নামতে চলেছে। ২০২২ সালে উত্তরপ্রদেশের ভোট যুদ্ধ। অমিত শাহ পিছনে থাকলেও, বিজেপির ভাবমূর্তি অটুট রাখার বড় দায়িত্ব জেপি নাড্ডার কাঁধে।

আরও পড়ুন : PNB-গ্রাহকদের সমস্যার সমাধান করতে এল নতুন অ্যাপ, মিলবে ইনস্ট্যান্ট হেল্প

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...