Thursday, May 14, 2026

শতবর্ষে জেলের বাইরে পা রসিকের, আপ্লুত পরিজনেরা

Date:

Share post:

বয়স নয় নয় করে 100 বছর ছুঁয়েছে । আর এই শতবর্ষে জেলের বাইরে পা রাখলেন রসিকচন্দ্র মন্ডল। লকডাউনের আবহে প্যারোলে মুক্তির স্বাদ পেয়েছেন রফিক। বৃহস্পতিবার তাকে নিয়ে মালদহ জেলে উদ্দীপনা উৎসাহ ছিল চোখে পড়ার মতো । তার নাতি নাতনীদের অধিকাংশই বিবাহিত । তাদের উৎসাহ দেখে আপ্লুত হয়েছেন রসিকচন্দ্র স্বয়ং। প্যারোলের এক মাসের মেয়াদ শেষ হলেই ফের জেলে ফিরতে হবে তাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , রসিকের বিরুদ্ধে নিজের ভাইকে খুনের অভিযোগ রয়েছে। ১৯৯২ সালে মালদহের আদালতে বিচার-পর্ব শেষে রসিককে যাবজ্জীবনের নির্দেশ দেওয়া হয় । তখনই রসিকের বয়স ছিল ৭২ বছর। হাইকোর্টে আবেদন করেন রসিক। ’৯২ সালেই জামিনও পেয়ে যান। তবে শুনানি চলতে থাকে। ২৬ বছর পরে শুনানির শেষে যাবজ্জীবন বহাল রাখে হাইকোর্ট। রসিককে জেলে ফিরে যেতে হয় ২০১৮ সালে। বৃহস্পতিবার দুপুরে জরাজীর্ণ বৃদ্ধ মেয়ের সঙ্গে কথা বলতে বলতে তিনি বার হয়ে আসেন মালদহ সংশোধনাগার থেকে। তখনও স্পষ্ট কথা বলতে পারছিলেন না রসিক।
বয়সের কথা উঠতেই বলে ওঠেন, ১০০ বছর। তাঁর স্ত্রী মিনা মণ্ডলের বয়স ৯২ বছর। এমনই দাবি করেছেন পরিজনেরা । তাঁদের চার ছেলে এবং দুই মেয়ের মধ্যে বড় ছেলের মৃত্যু হয়েছে। নাতি-নাতনিদেরও বিয়ে হয়ে গিয়েছে।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...