Saturday, May 16, 2026

‘লাভ জেহাদ’-এর অভিযোগে যোগীর রাজ্যে প্রথম গ্রেফতার কোনও যুবক

Date:

Share post:

দেশে ধর্মান্তরণ রুখতে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি নেতৃত্ব। একাধিকবার লাভ জেহাদের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। যোগীর হুঁশিয়ারির পর ধর্মান্তরণ বিরোধী অধ্যাদেশও এসেছে উত্তরপ্রদেশে। ঘটনার পর এবার লাভ জেহাদের অভিযোগে প্রথম কোনও ব্যক্তিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ওই যুবকের নাম ওয়াইস আহমেদ (২১)।

সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল তরুণীর বাবা। তার অভিযোগ ছিল মেয়েকে ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ে করতে চাইছেন যুবক। অভিযোগের ভিত্তিতে আইন মেনে এফআইআর দায়ের করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পর পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। গত ২৮ নভেম্বর থেকে একাধিক জায়গায় তার খোঁজে তল্লাশি অভিযান চালানোর পর সম্প্রতি গ্রেফতার করা হয় তাকে। জানা গিয়েছে, ওয়াইস ও ওই তরুণী একই এলাকার বাসিন্দা ছিলেন। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত বছর বাড়ি থেকে পালিয়ে তারা বিয়েও করে। এরপর ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ তোলে তরুণীর বাবা। মেয়েটিকে ফিরিয়ে আনার পর গ্রেফতার করা হয় ওয়াইসকে। যদিও অপহরণের অভিযোগ পুরোপুরি খারিজ করে দেয় তরুণী।

এই ঘটনার পর গত এপ্রিল মাসে অন্যত্র ওই তরুণীর বিয়ে দেয় পরিবার। পুলিশের বক্তব্য অনুযায়ী, পরিবারের তরফে জানানো হয় বিয়ের খবর শোনার পরই তরুণীকে ফিরিয়ে আনতে পরিবারের ওপর চাপ দিচ্ছিল ওয়াইস নামের ওই যুবক। শুধু তাই নয়, ধর্ম পরিবর্তন করিয়ে ওই তরুণীকে বিয়ে করতে চায় সে। গত শনিবার তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেন ওয়াইস। এরপর তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার।

আরও পড়ুন:তৃণমূলের কর্মসূচিতে ব্যাপক সাড়া, ‘সরকার মানুষের উঠোনে ছিল, এখন দুয়ারে’, বললেন মহুয়া

মেয়েকে ফিরিয়ে আনার পর গত এপ্রিলে অন্যত্র তরুণীর বিয়ে দিয়ে দেয় পরিবার। পুলিশের দাবি, তরুণীর পরিবার তাদের জানিয়েছে, বিয়ের খবর শোনার পরেই তরুণীকে ফিরিয়ে আনতে তাঁদের পাল্টা চাপ দিচ্ছিলেন ওয়াইস। তরুণীর ধর্ম পরিবর্তন করিয়ে তাঁকে বিয়ে করতে চাইছিল। গত শনিবার তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ওয়াইস। তার পরেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়।

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...