Monday, March 16, 2026

প্রথম ধাপে ভাসানচরে পৌঁছালেন ১৬৪২ জন রোহিঙ্গা

Date:

Share post:

প্রথম ধাপে নারী, পুরুষ ও শিশুসহ নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছাল এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। এদের মধ্যে পুরুষ ৩৬৮ জন, নারী ৪৬৪ জন এবং শিশু ৮১০ জন। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় নৌবাহিনীর জাহাজে ভাসানচরে পৌঁছান তারা। এর আগে, কক্সবাজারের উখিয়া থেকে বাসে করে এই রোহিঙ্গারা চট্টগ্রাম বোট ক্লাবের জেটিতে পৌঁছান। সেখান থেকে সকালে নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা হন।

নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, ভাসানচরে আসা সব রোহিঙ্গার প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর ওয়ারহাউজে নৌবাহিনীর কর্মকর্তারা ব্রিফিং শেষে তাদের জন্য বরাদ্দকৃত ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টার বসবাসের জন্য দেবেন। আগামী প্রায় ১ সপ্তাহ নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের খাবার সরবরাহ করা হবে।

এ সময় হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন, ২২টি বেসরকারি সংস্থার প্রতিনিধি দলের সদস্য, নৌবাহিনী ও কোস্টগার্ড কর্মকর্তা-সদস্য এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- জিএসটি কারচুপির অভিযোগে রাইস মিলের কর্তার বাড়িতে তল্লাশি

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...