Thursday, June 25, 2026

কৃষকদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রীয় পদক ফেরাচ্ছেন একাধিক ক্রীড়াবিদ

Date:

Share post:

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করেছে দেশের কৃষকরা। হুঁশিয়ারি দেওয়া হয়েছে অবিলম্বে এই বিল বাতিল করা না হলে দিল্লিকে অচল করে দেবেন কৃষকরা। দেশের কৃষকদের বিল প্রত্যাহারের দাবিকে সমর্থন করে এবার তাদের পাশে এসে দাঁড়ালেন জাতীয় ক্রীড়াবিদরা। অন্নদাতাদের ওপর সরকারের এহেন চাপিয়ে দেওয়া আইনের বিরুদ্ধে এবার সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একাধিক ক্রীড়াবিদ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার প্রাপ্ত রেসলার কার্তার সিং, অর্জুন পুরস্কার প্রাপ্ত বাস্কেটবল খেলোয়ার সজ্জন সিং চীমা, হকি খেলোয়াড় রাজবীর কাউর, শটপুট খেলোয়াড় বালবিন্দর সিং সহ অর্জুন ও পদ্মশ্রী প্রাপ্ত একাধিক প্রাক্তন খেলোয়াড় তাদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী ৫ ডিসেম্বর। জানা গিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা প্রায় ১৫০ জনেরও বেশি কেন্দ্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রাষ্ট্রপতি ভবনের সামনে তাদের পুরস্কার রেখে দিয়ে আসবেন। শুধু তাই নয় কৃষকদের প্রতি সরকার যেভাবে জলকামান ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে আন্দোলন দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার প্রতিবাদে ক্রীড়াবিদদের কাছে আবেদন করা হয়েছে সরকারি পদক ফিরিয়ে দেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ চাপে মোদি সরকার।

আরও পড়ুন:দলবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, শিশির অধিকারীকে নির্দেশ মমতার

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন পুরস্কার প্রাপ্ত বাস্কেটবল প্লেয়ার সজ্জন সিং চীমা জানান, ‘আন্দোলনরত কৃষকদের ওপর কেন জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে তার জবাব দিতে হবে হরিয়ানা ও কেন্দ্রীয় সরকারকে। আমাদের ভাই ও প্রবীণ নাগরিকদের পাগড়িতে হাত পড়লে আমরা চুপ করে বসে থাকব না। আমরা দেশের কৃষকদের সম্পূর্ন সমর্থন করছি। যেখানে সরকার অন্নদাতাদের সম্মান করতে জানে না। তাদের দেওয়া পুরস্কার নিয়ে আমরা কী করব?’ তবে শুধু খেলোয়াড় নয় সরকারের কৃষকদের ওপর কড়া মনোভাবের বিরোধীতা করে তাদের পাশে দাঁড়িয়ে জাতীয় সম্মান ত্যাগ করছেন একাধিক শিল্পী ও সমাজকর্মী।

Related articles

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...