Thursday, May 14, 2026

ভবানীপুরে একাধিক কর্মসূচিতে নাড্ডা, মধ্যাহ্নভোজ সারবেন ডায়মন্ডহারবারে

Date:

Share post:

পাখির চোখ বিধানসভা ভোট। একবারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিজেপি। তৃণমূলের দেখাদেখি একের পর এক কর্মসূচি চালাচ্ছে গেরুয়া শিবির। এবার সম্ভবত বিজেপিকে ‘জোর’ দিতেই কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। ৮ ডিসেম্বর ভবানীপুরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন নাড্ডা। এছাড়াও চায়ে পে চর্চাতেও যোগ দেবেন তিনি। এরপর ৯-ই যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের মধ্যে ৬টিতে এগিয়ে রয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের আগে জে পি নাড্ডার ভবানীপুরে আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ভবানীপুরে কর্মসূচির পরের দিনই, ৯ ডিসেম্বর জেপি নাড্ডা চলে যাবেন অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে। সেখানে গিয়ে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সূত্রের খবর, ডায়মন্ডহারবারে গিয়ে এক মৎস্যজীবীর বাড়িতে মধ্যহ্নভোজও সারবেন নাড্ডা।

তৃণমূল বলছে, নাড্ডার এই কর্মসূচি বিজেপির কোনও কাজেই লাগবে না। পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘ওরা আসুক, অভিষেকের এলাকা এবং আমার বাড়িও, কতটা জনপ্রিয়তা রয়েছে দেখে যাক, এখান থেকে যে রিপোর্টটা যায় সেটা কতটা ভুল, তার প্রমাণ পাবেন বাড়ি বাড়ি গিয়ে।’

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...