Sunday, June 7, 2026

অনুপ্রবেশের নয়া ছক, অরুণাচলের কাছে তিনটি গ্রাম তৈরি করল চিন!

Date:

Share post:

পূর্ব লাদাখ নিয়ে ভারতের সঙ্গে তীব্র টানাপোড়েন ও সংঘাতের মধ্যেই অনুপ্রবেশের নয়া ছক চিনের। পূর্ব ভারতের সীমান্তলগ্ন অরুণাচল প্রদেশের কাছে অন্তত তিনটি গ্রাম তৈরি করেছে চিন। সর্বভারতীয় টিভি চ্যানেল সূত্রে এই খবর প্রকাশ্যে এসেছে। ভারতকে নতুন করে চাপে ফেলতেই চিনের এই আগ্রাসনের কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

খবরে বলা হয়েছে, বম লা পাস থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কমপক্ষে তিনটি গ্রাম তৈরি করেছে চিন। এই এলাকাটি অরুণাচল প্রদেশের মধ্যে এবং ভারত, চিন এবং ভুটানের ত্রি-সংযোগের কাছে অবস্থিত। পূর্ব ভারতের অরুণাচল প্রদেশকে নিয়ে দীর্ঘদিন ধরেই দখলদারির মনোভাব দেখাচ্ছে চিন। অরুণাচল সীমান্ত নিয়ে তারা প্রকাশ্য বিরোধিতা চালিয়ে আসছে। এর মধ্যে নতুন করে তিনটি গ্রাম গড়ে তোলার মাধ্যমে ওই অঞ্চলে চিন পাকাপোক্তভাবে নিজেদের দাবি ও অধিকার ফলাতে চায় বলে মনে করা হচ্ছে। তিনটি গ্রাম গঠন আসলে চিনের দখলদারির পরিকল্পনা কার্যকর করারই একটি অংশ।

আরও পড়ুন:অভিনেতা মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

এই বিষয়ে কৌশলগত বিষয়ে বিশেষজ্ঞ ব্রহ্ম চেল্লানি বলেন, চিন তার আঞ্চলিক দাবি জোরদার করতে পরিকল্পনা মাফিক এগোচ্ছে। এই কারণে চিনা প্রশাসন হ্যান চাইনিজ গোষ্ঠী এবং কমিউনিস্ট পার্টির তিব্বতি সদস্যদের ভারতীয় সীমান্তে ব্যবহার করছে। এই অংশের মানুষকে ব্যবহার করে চিন ভারত ভূখন্ডের সীমান্ত এলাকার সঙ্গে ভাষা ও সাংস্কৃতিক সমন্বয়ের মাধ্যমে প্রকৃতপক্ষে নিজেদের দখলদারির নীতি কায়েম করতে চায়। ব্রহ্ম চেল্লানি বলেন, এর আগে দক্ষিণ চিন সাগরে যেমন জেলেদের ব্যবহার করেছিল শি জিনপিংয়ের দেশ, একইভাবে অরুণাচলের ক্ষেত্রে হ্যান চিনা ও তিব্বতিদের ব্যবহার করতে চায়। এর আগে ভুটানের দুই কিলোমিটার ভিতরে গোপনে চিন গ্রাম তৈরি করেছে বলে খবর এসেছিল। এবারে অনুপ্রবেশ খোদ ভারতের অরুণাচলে। এই ঘটনায় সরকারি স্তরে দুদেশের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, এখন তারই অপেক্ষা।

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...