Wednesday, April 15, 2026

রাজনৈতিক দেউলিয়াপনা, রেড রোডে কৈলাসের মুখে শুধুই ‘ভাইপো’ ইস্যু

Date:

Share post:

রাজনৈতিক দেউলিয়াপনার চূড়ান্ত নিদর্শন রাখলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। রবিবার আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রেড রোডে এক সভায় কোনও রাজনৈতিক ইস্যু নয় ব্যক্তিগত আক্রমণে আটকে গেলেন কৈলাস । তার বক্তব্যে স্পষ্ট রাজনৈতিকভাবে বিজেপি কতটা গুরুত্ব দিচ্ছে ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকের সভায় তার মুখে শুধুই ‘ভাইপো’ ইস্যু। একাধিক বিষয় নিয়ে কৈলাস সরব হলেও, কোথাও তৃণমূল সাংসদের নাম তিনি মুখে আনেননি। তবে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দেন ‘ভাইপো’ বলতে তিনি কাকে বোঝাতে চেয়েছেন ।
তিনি বলেন, আম্বেদকর নয়, রাজ্যজুড়ে চলছে ভাইপোর সংবিধান। বাংলায় বিরোধীদের সম্মান নেই, দমনের চেষ্টা চলছে। কুর্সির জন্য নয়, বাংলাকে বাঁচাতে প্রাণ দিচ্ছেন বিজেপি নেতা-কর্মীরা। তিনি প্রশ্ন তোলেন, দেশের প্রধানমন্ত্রী বাইরের লোক? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাইরের?  তাহলে রোহিঙ্গারা কী বহিরাগত নয়?
তার আরও অভিযোগ , কৃষি আইনের বিরোধিতা করছে রাজ্য সরকার । যেকোনও জায়গায় বাংলার কৃষকরা ফসল বিক্রি করতে পারেন। কেন্দ্রেরও একই আইন, তাও রাজ্যের দ্বিচারিতা।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, একটু ধৈর্য ধরুন। আগামী বছরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনারা নাগরিকত্ব পাবেন। বাংলায় ২০০-র বেশি আসন পাবে বিজেপি।

Related articles

নববর্ষের সকালেই রাজ্যপালের ‘পরিবর্তন’ বার্তা! পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...