Monday, April 13, 2026

বিজেপির উত্তরকন্যা অভিযান থেকে ট্রাফিক পোস্টে হামলা, পোড়ানো হল গুরুত্বপূর্ণ নথিও

Date:

Share post:

উত্তরকন্যা অভিযানের সমযে বাধা পেয়ে বিজেপির আন্দোলনকারীরা পুলিশের ট্রাফিক পোস্টে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, নথিপত্র পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠল। সোমবার দুপুরে শিলিগুড়ির কাছে জলপাইমোড়ের ঘটনা। পুলিশের অভিযোগ, বিজেপির মিছিল থেকে একদল ওই ট্রাফিক পোস্টে গিয়ে হামলা চালায়। সেখানে থাকা নথিপত্র, চেয়ার, টেবিল টেনে রাস্তায় বের করে পুড়িয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। এর পরে বিশাল পুলিশ বাহিনী লাঠি উঁচিয়ে গিয়ে কয়েকজনকে আটক করে, পরিস্থিতি আয়ত্বে আনে। পুলিশের দাবি, ওই ঘটনায় যুক্ত বাকিরা পালিয়েছে। তবে পুলিশ তাঁদের খুঁজছে।

আরও পড়ুন : বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে মোবিল-গ্রিজ ব্যবহারের অভিযোগ

এদিন পুলিশের ব্যারিকেড ভাঙার ঘটনা ফুলবাড়ি, তিনবাতি এলাকাতেও ঘটেছে। প্রতিটি এলাকায় পুলিশ প্রথম ব্যারিকেড বাঙার পরেই জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের নিরস্ত করার চেষ্টা করেছে। বেলা ১২টা থেকে কয়েক দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের। বেলা ২টো নাগাদ পুলিশ অভিযান চালিয়ে আন্দোলনকারীদের আটক করে থানায় নিয়ে য়াওয়া শুরু করে. এর পরেই পরিস্থিতি অনেকটা পুলিশ-প্রশাসনের আয়ত্বে আসতে শুরু করে।

Related articles

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...