Saturday, May 16, 2026

আরও ছ’মাস বন্ধ থাকবে সরকারি গাড়ি কেনা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে আরও ছয় মাস সব ধরনের যানবাহন কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত। এ নিয়ে নির্দেশিকা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি এক স্থগিতাদেশ দিয়ে অর্থ বিভাগের (ব্যয় ব্যবস্থাপনা-৬) সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত নির্দেশনামায়  বলা হয়, কোভিড-১৯-এর দ্বিতীয় ধাপে সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা ও সরকারের কৃচ্ছ্রসাধন নীতির আলোকে অর্থ বিভাগের ৮ জুলাইয়ের নির্দেশনামার ধারাবাহিকতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সব ধরনের নতুন/প্রতিস্থাপক হিসেবে যানবাহন ক্রয় আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ৮ জুলাইয়ে জারি করা নির্দেশনামায়  সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় ৩১ ডিসেম্বর পর্যন্ত গাড়ি কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...