Sunday, June 14, 2026

রিপাবলিক টিভির সব কর্মীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আর্জি খারিজ শীর্ষ আদালতে

Date:

Share post:

রিপাবলিক টিভির সব কর্মীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আর্জি খারিজ শীর্ষ আদালতে

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সম্প্রতি মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছিল রিপাবলিক টিভি সঞ্চালক অর্ণব গোস্বামীকে। সেই মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। এরপরই রিপাবলিক টিভির সকল কর্মীদের পুলিশি নিরাপত্তা দেওয়ার দাবিতে আদালতে আবেদন জানানো হয়। তবে সেই মামলা এদিন পত্রপাঠ খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই ধরনের আবেদন ভিত্তিহীন বলে জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ‘হাউস অ্যারেস্ট’! আপের অভিযোগ ওড়াল দিল্লি পুলিশ

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে সম্প্রতি শীর্ষ আদালতের দুটি পিটিশন দাখিল করা হয়েছিল রিপাবলিক টিভি তরফে। যার একটিতে রিপাবলিক টিভি সঞ্চালক অর্ণব গোস্বামী মহারাষ্ট্র পুলিশের একজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেন। পাশাপাশি আরও একটি পিটিশনে আবেদন জানানো হয় রিপাবলিক টিভির সকল কর্মীদের পুলিশি নিরাপত্তা দেওয়া হোক। সোমবার ৭ ডিসেম্বর এই দুটি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড় ও ইন্দিরা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। এদিন রিপাবলিক টিভির আইনজীবীর তরফে এই দুটি মামলার সওয়াল শোনার পরই খারিজ করে দেওয়া হয় শীর্ষ আদালতে তরফে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...