Wednesday, May 6, 2026

“দু’পয়সার সাংবাদিক” কথাটা মানছি না, প্রতিবাদ করলাম মহুয়া, অভিজিৎ ঘোষের কলম

Date:

Share post:

সাংসদ মহুয়া মৈত্র যেভাবে ” দুপয়সার সাংবাদিক” শব্দটি বলেছেন, তার তীব্র প্রতিবাদ করছি। সংবাদমাধ্যমকে এইভাবে অপমানের কোনো অধিকার তাঁর নেই।

আমরা ভেবেছিলাম মহুয়া তাঁর বক্তব্য সংশোধন করবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি এনিয়ে রেষারেষি চালিয়ে যাচ্ছেন।

সাংবাদিকরা বহু অনিশ্চয়তা, বহু প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে কাজ করেন। আর্থিক সুরক্ষা বহু ক্ষেত্রে নিশ্চিত নয়। তবুও তাঁরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ করেন।

আরও পড়ুন – সংবাদ মাধ্যম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পরই “ইঙ্গিতপূর্ণ” টুইট মহুয়ার

যদি কেউ সাংবাদিকতার একাংশের গুণমান ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে বলতে হয় যে রাজনীতিসহ প্রতিটি পেশাতেই অবক্ষয় দেখা যাচ্ছে। ফলে আলাদা করে সাংবাদিকতাকে অপমান করা অন্যায়।

আরও পড়ুন – হিম্মত থাকলে চলুন এই ‘দু পয়সার নেত্রী’কে সব সংবাদমাধ্যম বয়কট করি, অভিজিৎ ঘোষের কলম

অনুরোধ, মহুয়া মৈত্র তাঁর কুরুচিকর মন্তব্য প্রত্যাহার করুন। দুঃখপ্রকাশ করে বিষয়টিতে ইতি টানুন। মাঝেমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কোনো কোনো নেতানেত্রী সাংবাদিকদের আক্রমণ করেন কুরুচিকরভাবে। এই প্রবণতা দুর্ভাগ্যজনক।

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...