Saturday, May 16, 2026

তৃণমূলকর্মীকে গুলি করে খুন, অভিযোগের তির বিজেপির দিকে

Date:

Share post:

তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি করে খুন, চাঞ্চল্য নদিয়ার গয়েশপুরে। স্থানীয় এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। কাঠগড়ায় বিজেপি। যদিও তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে খুন বলে পাল্টা দাবি পদ্ম শিবিরের।

বাপ্পা সরকার নামে স্থানীয় ওই চা বিক্রেতা সোমবার রাতে নিজের দোকানের সামনে কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তাঁর বচসা বাধে। তখনই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর বুক লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাপ্পা সরকারের।

আরও পড়ুন – শিলিগুড়িতে জ্বলল মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি ফ্লেক্স, কাঠগড়ায় বিজেপি

বাপ্পা তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের গয়েশপুর শহর সভাপতি সুকান্ত চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি কর্মীরা গয়েশপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিলি করেছিলেন। সেই নিয়ে বাপ্পা সরকারের সঙ্গে কয়েকজনের বচসা হয়। তখনই তাঁর বুকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর।

বিজেপির নদিয়া জেলার সভাপতি অশোক চক্রবর্তীর অভিযোগ, এটা তৃণমূলের অভ্যন্তরীণ ঘটনা। কুখ্যাত দুষ্কৃতী তৃণমূলেরই এক নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাপ্পা সরকারের বুকে লাগে।

মৃতের ছেলে বিশাল সরকার জানান, তাঁর বাবার কোন শত্রু ছিল বলে জানা নেই। ঘটনার প্রকৃত তদন্তের দাবি করেছে পরিবার।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...