Wednesday, February 25, 2026

‘দুপয়সার প্রেস’: মহুয়াকে আইনি নোটিশ

Date:

Share post:

সংবাদমাধ্যমকে ‘দুপয়সার প্রেস’ বলায় এবার আইনি নোটিশ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। পাঠিয়েছেন স্মরজিৎ রায়চৌধুরী নামে এক আইনজীবী। ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে প্রকাশ্যে। যদিও বিষয়টি নিয়ে মহুয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমের উদ্দেশ্যে অসম্মানজনক উক্তি করায় তীব্র বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় রাজ্য রাজনীতিতে। এরপর চাপে পড়ে তিনি যেভাবে ক্ষমা চেয়েছেন, তাতে তিনি সাংবাদিকদের আরও হেয় করেছেন বলেই অভিযোগ। এর জেরেই আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী মহুয়া মৈত্রকে আইনি নোটিশ পাঠিয়েছেন নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য।

আরও পড়ুন- পিকের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ এবার ময়নাগুড়ির বিধায়কের

মহুয়ার বক্তব্য দলের মত নয়, সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। নাম না করে মঙ্গলবার পূর্ব বর্ধমানের সবথেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংবাদমাধ্যমের ইজ্জত আছে। কিন্তু এতসব এরপরেও মহুয়া আছেন মহুয়ার জায়গাতেই। নিজের মন্তব্যের জন্য তিনি যে সামান্য বিচলিত তারও কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন- ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি, কৃষক সমস্যা সমাধানে শাহর সঙ্গে বৈঠকে কৃষি মন্ত্রী

 

spot_img

Related articles

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...

কলকাতায় গ্লোবাল ফাউন্ড্রিসের সেমিকন্ডাক্টর কাজ দেখে উচ্ছ্বসিত বাবুল

শিল্প স্টার্ট আপ হোক বা বাংলার সৃজনশীল ইকোসিস্টেম, ক্রমশ উর্ধ্বমুখী সেমিকন্ডাকটরের (Semiconductor) জনপ্রিয়তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন! আতঙ্কে যাত্রীরা

রেলের পরিকাঠামো যে একেবারেই তলানিতে তা বারবার প্রমাণিত হচ্ছে। বুধবার ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে (Bidhan Nagar Station Incident)...